শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ওয়ারিশ সনদে নাম থাকলেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত শামীমা আক্তার, মিলছে না প্রতিকার

প্রতিবেদকের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার ৮নং লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শামীমা আক্তার পৈত্রিক সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। ওয়ারিশ সনদে নাম অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও ভূমি অফিসের সরকারি রেকর্ডে তার নাম না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও সমাধান পাচ্ছেন না বলে দাবি করেছেন তিনি।

জানা গেছে, শামীমা আক্তারের বাবা মৃত মোঃ মজিবর রহমান শেখ, পিতা মৃত হাফিজ উদ্দিন শেখ, মৃত্যুকালে স্ত্রী, ছেলে ও মেয়েসহ একাধিক ওয়ারিশ রেখে যান। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত ওয়ারিশ সনদে শামীমা আক্তারকে মৃত ব্যক্তির বৈধ কন্যা ও উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু সম্প্রতি পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাজ করতে গিয়ে তিনি জানতে পারেন, ভূমি অফিসের ভলিউম বই ও সংশ্লিষ্ট সরকারি রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত নেই। এ কারণে তিনি সম্পত্তির অংশ বুঝে পেতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন।

এ বিষয়ে শামীমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন,

“ওয়ারিশ সনদে আমার নাম স্পষ্টভাবে রয়েছে। তারপরও কী কারণে সরকারি রেকর্ডে আমাকে বাদ দেওয়া হয়েছে, তা আমি বুঝতে পারছি না। আমি বিভিন্ন অফিসে ঘুরছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি আমার ন্যায্য অধিকার চাই।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রকৃত ওয়ারিশদের অধিকার নিশ্চিত করতে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংশোধন করা জরুরি। তারা মনে করেন, প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এ ধরনের সমস্যার দ্রুত সমাধান হওয়া উচিত।

সচেতন মহলের দাবি, নারীদের পৈত্রিক সম্পত্তির অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সরকারি রেকর্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

ওয়ারিশ সনদে নাম থাকলেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত শামীমা আক্তার, মিলছে না প্রতিকার

www.dainikkagoj.com
09 May 2026

ওয়ারিশ সনদে নাম থাকলেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত শামীমা আক্তার, মিলছে না প্রতিকার

www.dainikkagoj.com