শিরোনাম
নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচারকালে ১১৯০ পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে লুট: প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন রামগতি-কমলনগরে ভুঁইফোড় ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালের দৌরাত্ম্য, অপসাংবাদিকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল আটক খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্ত ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহন: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ উপকরণ ধ্বংস সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার, চেয়ারম্যান প্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদার দাবি সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ: ‘চট্টগ্রামে বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে, প্রধানমন্ত্রী বরিশালে’
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহন: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ উপকরণ ধ্বংস

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে তিন বস্তা নিষিদ্ধ জালের উপকরণ, যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নৌবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে নৌবাড়ীয়া নতুনপাড়া এলাকার মৃত অনিলের ছেলে মিলন (৩৬)-কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে তিন বস্তা নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এসব উপকরণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানে ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মো. এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, জলজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে নিষিদ্ধ জালের ব্যবহার ও পরিবহন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 July 2026

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহন: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ উপকরণ ধ্বংস

www.dainikkagoj.com
14 July 2026

ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহন: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ উপকরণ ধ্বংস

www.dainikkagoj.com