শিরোনাম
নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচারকালে ১১৯০ পিস ইয়াবাসহ ৪ কারবারি আটক নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে লুট: প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রতাপ মুক্তি ফার্নিচারের স্বত্বাধিকারী মোজাহারুল ইসলামের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন রামগতি-কমলনগরে ভুঁইফোড় ফেসবুক পেজ ও অনলাইন পোর্টালের দৌরাত্ম্য, অপসাংবাদিকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আমিনুল আটক খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্ত ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহন: মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, জব্দ উপকরণ ধ্বংস সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার, চেয়ারম্যান প্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদার দাবি সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ: ‘চট্টগ্রামে বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে, প্রধানমন্ত্রী বরিশালে’
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ: ‘চট্টগ্রামে বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে, প্রধানমন্ত্রী বরিশালে’

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে দলের নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বন্যা পরিস্থিতি, সংবিধান, নির্বাচন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া ও আনোয়ারাসহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভয়াবহ বন্যায় মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু দীর্ঘ সাত দিনের বেশি সময় পার হলেও ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা পৌঁছায়নি।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, “চট্টগ্রামে বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পার্বত্য চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রী হজ পালনে বিদেশে চলে গেছেন। অন্যদিকে বন্যাকবলিত মানুষ দুর্ভোগে থাকলেও প্রধানমন্ত্রী বরিশাল সফরে যাচ্ছেন।”

তিনি আরও দাবি করেন, বন্যাদুর্গত মানুষের জন্য সরকারি বরাদ্দ মাথাপিছু ৩০ টাকারও কম, অথচ জাতীয় রাজস্বে চট্টগ্রামের অবদান হাজার হাজার কোটি টাকা।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বলা হয়েছে সংবিধান সংস্কার কমিটির মাধ্যমে নতুন সংবিধান রচনার কোনো সুযোগ নেই। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যদি সংবিধান অনুযায়ী সবকিছু চলত, তাহলে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও হতো না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানই নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে।”

তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে এনসিপি নেতা বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দাবির প্রতি সরকার ইতিবাচক সাড়া না দিয়ে তাদের অবমূল্যায়ন করেছে। তিনি অভিযোগ করেন, পরীক্ষার প্রশ্নপত্রে সৃজনশীল অংশে ভুল ছিল, যা শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

সমাবেশ শেষে সোনারগাঁও মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা’ মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 July 2026

সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ: ‘চট্টগ্রামে বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে, প্রধানমন্ত্রী বরিশালে’

www.dainikkagoj.com
14 July 2026

সোনারগাঁওয়ে এনসিপির জুলাই পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহ: ‘চট্টগ্রামে বন্যা শুরু হতেই প্রতিমন্ত্রী হজে, প্রধানমন্ত্রী বরিশালে’

www.dainikkagoj.com