সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে
আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেরা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রগতিশীল নারী আন্দোলন ফাউন্ডেনের পরিচালক রোকসানা রুপা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ শাহাদত হোসেন প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, সমাজে নারীদের সম্মান দেখাতে হবে। কেননা নারী একজন মা, ভগ্নি ও কন্যা। মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীরাই কৃষি কাজের উদ্ভাবক। পুরুষদের প্রেরণার উৎস। তাই নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর