শিরোনাম
সলঙ্গায় বিশেষ অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য দাবি পুলিশের জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার বৈঠক, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টি, টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা; বাসাবাড়িতে পানি, দুর্ভোগে লাখো মানুষ সিরাজগঞ্জে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে ১০ লাখ টাকা অনুদান দিলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট ভোলাহাটে ১,৪০০ কৃষক ও ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সার-বীজ ও ৩,৩৮০ ফলজ-বনজ চারা বিতরণ উদ্বোধন কমলনগরে মেঘনার ঘাট ইজারা নিয়ে জটিলতা, সংঘর্ষের আশঙ্কা; ঝুঁকিপূর্ণ নৌযানে পারাপারে আতঙ্ক টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং; প্রস্তুত আশ্রয়কেন্দ্র উল্লাপাড়ায় প্রবাসীকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি; নারী গ্রেপ্তার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পৌরসভার টিপুরদী মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ী পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। এ সময় সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে টিপুরদী মাছ বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে প্রশাসন অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে এবং বিধি অনুযায়ী জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করে থাকে।

তিনি আরও জানান, জব্দকৃত মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 July 2026

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট

www.dainikkagoj.com
07 July 2026

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জনসম্মুখে বিনষ্ট

www.dainikkagoj.com