শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ভোলাহাটে ১,৪০০ কৃষক ও ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সার-বীজ ও ৩,৩৮০ ফলজ-বনজ চারা বিতরণ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ১,৪০০ কৃষক এবং ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ ও গোরস্থানের মাঝে বিনামূল্যে সার, বীজ, ফলজ-বনজ চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, বিএমডিএর প্রকৌশলী মো. লোকমান হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিলুল্লাহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি মাদ্রাসা, ৬টি ঈদগাহ, ৬টি গোরস্থান এবং ৯ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এছাড়া লেবু প্রণোদনা কর্মসূচির আওতায় ২০ জন উপকারভোগীকে ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি করে জৈব সার প্রদান করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মোট ৩,৩৮০টি ফলজ ও বনজ চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিতরণ করা হয়। প্রতিটি চারার সঙ্গে একটি করে বাঁশের খুঁটি এবং ৫ কেজি জৈব সারও দেওয়া হয়।

অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৪০০ জন কৃষককে ৩০০ গ্রাম করে বিভিন্ন জাতের সবজির বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবজি চাষে কৃষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বেশি সম্পৃক্ত করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 July 2026

ভোলাহাটে ১,৪০০ কৃষক ও ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সার-বীজ ও ৩,৩৮০ ফলজ-বনজ চারা বিতরণ উদ্বোধন

www.dainikkagoj.com
07 July 2026

ভোলাহাটে ১,৪০০ কৃষক ও ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে সার-বীজ ও ৩,৩৮০ ফলজ-বনজ চারা বিতরণ উদ্বোধন

www.dainikkagoj.com