শিরোনাম
কমলনগরে শহীদ মাসরুরের কবর জিয়ারত করলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এমপি বীথিকা বিনতে হোসাইনের সহযোগিতায় কমলনগরে প্রবাসীপাড়া পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকাশিত সংবাদের প্রতিবাদ রায়গঞ্জে সেতুর মুখ ভরাটের অভিযোগ: জলাবদ্ধতার ঝুঁকিতে ৫০০ বিঘা আবাদি জমি, ক্ষতির শঙ্কায় শতাধিক কৃষক সংকুচিত চলনবিল, বিস্তৃত সম্ভাবনা কৃষি ও মৎস্যসম্পদে খুলতে পারে দেশের সমৃদ্ধির নতুন দুয়ার সিংড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, অভিযুক্ত আটক ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবারের মাঝে বৃক্ষের চারা বিতরণ, উদ্বোধন হলো বৃক্ষরোপণ কর্মসূচি মাটিরাঙ্গায় টিএসএফের শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাবিষয়ক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত কমলনগরে ৫ কোটি টাকার সেতুতে ধস, ঝুঁকিতে প্রতিদিনের ৩০ হাজার মানুষের যাতায়াত
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বনজ, ফলদ ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান।

আয়োজক সূত্রে জানা যায়, করলিয়া প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার ১৮২টি পাড়ায় মোট ২১ হাজার ৮০০টি বনজ, ফলদ ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক, মাটিরাঙ্গা সীমান্ত সড়ক এবং মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুলের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ইআরআরডি-সিএইচটি এবং ইউএনডিপি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 July 2026

খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

www.dainikkagoj.com
05 July 2026

খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

www.dainikkagoj.com