শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রমজান উপলক্ষ্যে নন্দীগ্রামে জামায়াতে ইসলামী ও ওলামা মাশায়েখ’র উদ্যোগে ক্রয় মূল্যে পণ্য বিক্রয়

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ওলামা মাশায়েখ’র উদ্যোগে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাট, চাকলমা হাট, হাটকড়ই হাট ও কুন্দারহাটে ভ্রাম্যমাণ দোকানে ক্রয় মূল্য পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৫নং ভাটগ্রাম ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হাফেজ হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন এর পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমির আনোয়ারুল হক, এছাড়া মোঃ জুলফিকার আলী, জাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধন শেষে বক্তারা বলেন, পবিত্র রমজানে মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতি হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে থেকে জনসাধারণের কল্যাণের জন্য আমরা মুড়ি, সিদ্ধ বুট, বেশন, চিনি, দাবাস খেজুর, মিছরি, লাচ্ছা, সাদা সেমাই, কুক, আঙ্গুর, ভেজা খেজুর, নারকেল, রিকো কয়েল এসব পণ্য ক্রয় মূল্য বিক্রয় করছি। পুরো রমজান জুড়েই প্রতি হাটের দিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এদিকে সুলভ মূল্য পণ্য কিনতে পেরে একাধিক ক্রেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান আসলেই ব্যবসায়ীরা আমাদের জিম্মি করে সব ধরণের পণ্যর দাম বাড়িয়ে হয়রানি করে। কিন্তু জামায়াতে ইসলামীর এরকম কার্যক্রম রমজান মাসে চলমান থাকলে আমরা উপকৃত হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর