শিরোনাম
রায়গঞ্জে হারিয়ে গেছে একসময়ের জনপ্রিয় ছয় সিনেমা হল, স্মৃতিতে রয়ে গেছে সোনালি অধ্যায় সাতকানিয়ায় গোলপোস্ট পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ময়মনসিংহের ১৪তম উপজেলা হিসেবে ‘দক্ষিণ গফরগাঁও’ গঠনের প্রস্তাব অনুমোদন খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শিশু রাকা হত্যাকাণ্ড: পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত গৃহবধূর কানের গহনা নেওয়ার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়লেন মালি কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড আদমদীঘিতে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

শিশু রাকা হত্যাকাণ্ড: পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকার আলোচিত শিশু রাকা হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বুধবার (১ জুলাই) বিকেলে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার নিহত শিশু রাকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

এছাড়া তিনি রাকার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহত শিশু রাকার বাবা, দাদি, ফুফু ও ফুফা, স্থানীয় বাসিন্দারা, আদমদীঘি উপজেলা বিএনপি, সান্তাহার পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 July 2026

শিশু রাকা হত্যাকাণ্ড: পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য

www.dainikkagoj.com
01 July 2026

শিশু রাকা হত্যাকাণ্ড: পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য

www.dainikkagoj.com