শিরোনাম
মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২টি সিসি ক্যামেরা স্থাপন পাইপলাইনে আরও ৭ হাজার ৯০০ মেট্রিক টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর রেলহেড ডিপোতে ময়মনসিংহে সরকারের অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা তুলে ধরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ময়মনসিংহ পুলিশ সুপারের ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২,২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা বোদা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৮০ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, শান্ত থাকার আহ্বান বারহাট্টায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি বিষয়ে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সান্তাহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহ পুলিশ সুপারের ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কমরুল হাসান মঙ্গলবার (৩০ জুন) ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সার্কেল অফিস প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন প্রয়োজন, সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি সার্কেল অফিসের দায়িত্ব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ, অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি এবং সেবার মান পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সার্কেল অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 June 2026

ময়মনসিংহ পুলিশ সুপারের ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন

www.dainikkagoj.com
30 June 2026

ময়মনসিংহ পুলিশ সুপারের ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন

www.dainikkagoj.com