শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

তাড়াশ বাজারে দুধের সিন্ডিকেট ৪০টাকা  দুধ ৯০টাকা 

Reporter Name / ২৬২ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে রমজানকে কেন্দ্র করে দুধের মূল্য পেয়ে ৪০ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বাজারে সিন্ডিকেট তৈরী করে দাম বৃদ্ধি করার হয়েছে বলে অভিযোগ করছেন দুধ ক্রেতাগণ। মঙ্গলবার সকালে পৌর শহরের দুধের বাজারে গিয়ে দেখা গেছে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অথচ রোজার আগের দিনেও পৌর শহরসহ উপজেলার হাট-বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।
পৌর শহরে দুধের বাজারে দুধ কিনতে আসা আনিচুর রহমান বলেন, এ বাজারে সাধারণ খামারীরা নিজ হাতে দুধ বিক্রি করতে পারছেন না। বাজারে বিক্রি করতে আনা তাদের সমুদয় দুধ অল্প দামে কিনে নিচ্ছেন সিন্ডিকেট সৃষ্ঠিকারী স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান। তিনি সাধারণ ক্রেতার নিকট বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকা লিটার। ফলে ৪০ টাকার দুধ সিন্ডিকেটের কবজায় হয়ে যাচ্ছে ৯০ টাকা লিটার।
এ ব্যাপারে দুধের বাজারে সিন্ডিকেট সৃষ্ঠিকারী স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান বলেন, আমি খামারীদের দুধ কিনে বিক্রি করছি। যেহেতু এটা আমার ব্যবসা তাই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য একটু বেশি নিতে হচ্ছে।
এ প্রসঙ্গে বাজার মনিটরিংএ দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোন বিক্রেতা দুধের বাজারে সিন্ডিকেট তৈরী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর