শিরোনাম
রামগতিতে বসতঘরের ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট: নারীসহ আহত ২০ শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

বৃহস্পতিবার (৭ মে) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ত্রিশাল থানাধীন দরিরামপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল রানা (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহেল রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পয়ারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত শাজাহান ও মনোয়ারা বেগমের সন্তান।

অভিযানকালে তার কাছ থেকে ১,০০০ (এক হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়।

পরে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ত্রিশাল থানায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

www.dainikkagoj.com
07 May 2026

ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার

www.dainikkagoj.com