বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

লংগদুতে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিতি ৮ জন

Reporter Name / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

সারা দেশের মতো রাঙ্গামাটির লংগদুতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও আলিম পরীক্ষা ২০২৫ আজ ২৬জুন বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় লংগদু সরকারি মডেল কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৮ শিক্ষার্থী।

 

২৬ জুন (বুধবার)  সারা দেশের মতো রাঙ্গামাটির লংগদু উপজেলার দুটি কলেজ ও একটি মাদ্রাসার এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। এতে লংগদু সরকারি মডেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি ৮ শিক্ষার্থী। যার মধ্যে আলিম পরীক্ষায় মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১ জন, এইচএসসি পরীক্ষায় লংগদু সরকারি মডেল কলেজের ৫ জন ও গুলশাখালী বর্ডার গার্ড কলেজের ২ জন শিক্ষার্থী প্রথমদিনের বাংলা প্রথমপত্রে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি।

 

লংগদু সরকারি মডেল কলেজ পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা ও অধ্যক্ষ (ভা:) আজগর আলী জানান,  এবারের এইচএসসি পরীক্ষায় লংগদু সরকারি মডেল কলেজ কেন্দ্র থেকে মোট ৩৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে আলিম পরীক্ষার্থী ২৯ ও এইচএসসি পরীক্ষার্থী ৩৩৯ জন রয়েছে।

 

প্রথম দিনের পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি ছিল সুষ্ঠু ও স্বাভাবিক এবং নকল মুক্ত ।

সারা দেশে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর