শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঘিরে এমপি আমির হামজাকে ঘিরে উত্তেজনা

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা–কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি আমির হামজা। উদ্বোধনী বক্তব্য চলাকালে “সাধারণ শিক্ষার্থীবৃন্দ” ব্যানারে একটি অংশ মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। পরবর্তীতে মাঠে প্রবেশের সময়ও তারা একইভাবে স্লোগান অব্যাহত রাখে এবং একপর্যায়ে মাঠের মধ্যে বসে পড়ে প্রতিবাদ জানায়।

এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে তার কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানে গিয়েও কিছু শিক্ষার্থী স্লোগান দিতে থাকায় উত্তেজনা আরও বাড়ে। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর এমপি আমির হামজা পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে ঘটনার পর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে দাবি করা হয়, তাকে “ছাত্রদল নেতা-কর্মীরা অবরুদ্ধ করে রেখেছে”। তবে পোস্টের নিচে “এডমিন” লেখা থাকায় এটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ঘটনা প্রসঙ্গে এমপি আমির হামজা বলেন, “অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা ছিল। তবে কিছু গাছ কেটে ফেলা এবং অন্যান্য বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।”

অন্যদিকে কলেজের অধ্যক্ষ মোল্লা মো. রুহুল আমিন বলেন, আমন্ত্রিত অতিথিকে বিব্রত করতে একটি পক্ষ মানববন্ধনের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। তিনি অভিযোগ করেন, এতে কিছু বহিরাগতও যুক্ত ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “এমপিকে অবরুদ্ধ করার কোনো ঘটনা ঘটেনি। তিনি অধ্যক্ষের সঙ্গে আলোচনা শেষে স্বাভাবিকভাবে ক্যাম্পাস ত্যাগ করেন।”

বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঘিরে এমপি আমির হামজাকে ঘিরে উত্তেজনা

www.dainikkagoj.com
07 May 2026

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঘিরে এমপি আমির হামজাকে ঘিরে উত্তেজনা

www.dainikkagoj.com