শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রমজানের পবিত্রতা রক্ষা ও  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবিতে নন্দীগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৩২ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

– বগুড়ার নন্দীগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  কমানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  (২৮ফেব্রুয়ারি) শুক্রবার বাদ আছর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। উক্ত বিক্ষোভ মিছিলে ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা আমির মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায়  নন্দীগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি  মোঃ মুনজুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম রাব্বানী, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদী, পৌর অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কর্মপরিষদের সদস্য আব্দুল মালেক, ফজলুর রহমান, জাহিদুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম , উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আঃ মোমিন, সেক্রেটারি মুনিরুল ইসলাম মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, সেক্রেটারি আফিফ হাসান, পৌর যুব বিভাগের সভাপতি রাকিব হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর