শিরোনাম
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দর্শনা প্রেসক্লাব উন্নয়নে মশিউর রহমানের ২ লাখ টাকার অনুদান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বন্ধ সেবা দ্রুত চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু মিথ্যা দলিলে নামজারির চেষ্টা: কমলনগরে ভাই-বোনের এক মাসের কারাদণ্ড আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, ভরসা মেসির ওপর সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, ভরসা মেসির ওপর

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

বিনোদন প্রতিবেদক:

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন দেশজুড়ে ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাতে ব্যস্ত, তখন ব্যতিক্রমী এক পোস্টের মাধ্যমে আলোচনায় এসেছেন তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সবাই যখন আর্জেন্টিনার জার্সি পরা ছবি দিচ্ছে, আমি না হয় জার্সি কালার শাড়ি পরা ছবি দিলাম।” পোস্টটির সঙ্গে আর্জেন্টিনার জার্সির রঙের আদলে শাড়ি পরা একটি ছবিও প্রকাশ করেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

তুলতুল জানান, তিনি দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সমর্থক এবং বিশেষভাবে ফুটবল তারকা Lionel Messi-এর ভক্ত। তিনি বলেন, “মেসির জন্যই মূলত আর্জেন্টিনাকে সমর্থন করা। ছোটবেলা থেকেই এই দলকে সাপোর্ট করে আসছি। গত বিশ্বকাপেও দলটি শিরোপা জিতেছে। তাই এবারও আশা করছি আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপার লড়াইয়ে থাকবে।”

মেসি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তুলতুল বলেন, “মেসি অত্যন্ত ভদ্র ও নম্র একজন খেলোয়াড়। তার ভদ্রতা, আন্তরিকতা এবং মাঠের পারফরম্যান্স ভক্তদের মুগ্ধ করে। আমিও তার ব্যতিক্রম নই। তবে আর্জেন্টিনা দলের অন্যান্য খেলোয়াড়রাও বেশ ভালো এবং প্রতিভাবান।”

বিশ্বকাপ ঘিরে তার এই ব্যতিক্রমী সমর্থন ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা এবং মেসির প্রতি মুগ্ধতা ফুটে উঠেছে তার বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, ভরসা মেসির ওপর

www.dainikkagoj.com
17 June 2026

আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, ভরসা মেসির ওপর

www.dainikkagoj.com