মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এস এম মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবনটি নির্মিত হলে এলাকার জনগণ আরও সহজ, দ্রুত ও মানসম্মত ভূমি সেবা পাবেন। এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে জনভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।
নির্মাণকাজের কারিগরি দিক তুলে ধরে আব্দুল কাদের মোজাহিদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন রাহাত উজ জামান, আরাফাত হুসাইন, নুরুল হুদা চৌধুরী এবং কমলনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা সফি উদদীন মাহামুদুর দীপু। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।