শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে দীপেন দেওয়ান এমপিকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।

রোববার (৭ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামের একজন জনপ্রিয়, সৎ, দক্ষ ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে তাঁকে পুনরায় মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সমাজকর্মী অধ্যাপক (অব.) মধুমঙ্গল চাকমা, তরুণ সমাজকর্মী ধীমান খীসা, চিকিৎসক ডা. আশুতোষ চাকমা, ব্যবসায়ী ও বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, সমাজকর্মী ও বিএনপি নেতা প্রিয় রঞ্জন খীসা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ননিব্রত ত্রিপুরাসহ স্থানীয় সুধীজনেরা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতার নেতৃত্ব প্রয়োজন। তাঁরা দাবি করেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা ও জনমতের প্রতিফলন ঘটিয়ে তাঁকে পুনরায় মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক চাইথোয়াই মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও আস্থার প্রতীক দীপেন দেওয়ান। তাই জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।

বক্তারা আরও বলেন, পার্বত্যবাসীর এই দাবির প্রতি সরকার ইতিবাচক সাড়া দেবে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দীপেন দেওয়ানকে পুনরায় দায়িত্ব প্রদান করবে—এমন প্রত্যাশা রয়েছে সমগ্র পার্বত্যাঞ্চলের মানুষের।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

www.dainikkagoj.com
07 June 2026

দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি

www.dainikkagoj.com