শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, ভরসা মেসির ওপর সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কমলনগরে সীমানা পিলার উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানা পিলার উপড়ে ফেলা এবং প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আজিজুল হক কমলনগর থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে উপজেলার একই এলাকার বাসিন্দা আবদুল মন্নান, নূরজাহান বেগম, গিয়াস উদ্দিন ও আবুল বাশারকে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর ফলকন এলাকার বাসিন্দা আজিজুল হক দক্ষিণ চর কাদিরা মৌজায় অবস্থিত ৪১ শতক জমির বৈধ মালিক। পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং ক্রয়কৃত এ জমিতে তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।

সম্প্রতি জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি আমিনের উপস্থিতিতে জমিটির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, গত ১৬ এপ্রিল গভীর রাতে অভিযুক্তরা পরিকল্পিতভাবে ওই সীমানা পিলারগুলো উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা চালায়।

এছাড়া অভিযুক্তরা জমিতে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের রিন্টি গাছ কেটে নষ্ট করে দিয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

আজিজুল হক জানান, পরদিন সকালে তিনি সীমানা পিলার উপড়ে ফেলা এবং গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা খুন-জখমের হুমকিও দেয়। এরপর থেকেই তিনি ও তাঁর পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে বসবাস করছি। আইনগতভাবে সীমানা নির্ধারণ করার পরও একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুর আলম বলেন, “জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 June 2026

কমলনগরে সীমানা পিলার উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

www.dainikkagoj.com
05 June 2026

কমলনগরে সীমানা পিলার উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

www.dainikkagoj.com