শিরোনাম
সিরাজগঞ্জে নদী-খাল হারাচ্ছে প্রাণ: খননের অভাবে হুমকিতে পরিবেশ ও অর্থনীতি সিংড়ায় অটোভ্যান–ট্রাক সংঘর্ষে ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজ কলেজের ছাত্রীকে নিয়ে শিক্ষক পলাতক, এলাকায় চাঞ্চল্য ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে, দ্রুত পুনঃনির্মাণের দাবি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন লোভ লালসার দেশ  লংগদু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ, অধ্যক্ষের অস্বীকার তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মজিবুর রহমানের মতবিনিময় ভোলাহাটে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ

পাবনার কৃতি সন্তান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কৃষিবিদ হাসান জাফির তুহিন সচিব পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে কৃষি খাতে কাজ করা এবং দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত হাসান জাফির তুহিনের এই নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, আধুনিক সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, তার এই নিয়োগে পাবনাসহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন এবং সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 May 2026

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

www.dainikkagoj.com
06 May 2026

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

www.dainikkagoj.com