তানোরে বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ
আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বিভিন্ন মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মো. আনারুল ইসলাম (৪২), পিতা মো. এসলাম, গ্রাম: শুকদেবপুর, পো: সরনজাই, থানা: তানোর, জেলা: রাজশাহী (১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি)।
২। শ্রী বিনয় চন্দ্র হলদার, পিতা শ্রী নারায়ন চন্দ্র হলদার, গ্রাম: মাসিন্দা, থানা: তানোর, জেলা: রাজশাহী।
৩। মো. হারুন, পিতা মৃত সাবেদ, গ্রাম: আমশো, থানা: তানোর, জেলা: রাজশাহী।
৪। মো. ধুলু, পিতা মফিজ মোল্লা, গ্রাম: আমশো, থানা: তানোর, জেলা: রাজশাহী।
৫। মো. মাহাবুর, পিতা মৃত মনতাজ, গ্রাম: আমশো, থানা: তানোর, জেলা: রাজশাহী।
অভিযানটি পরিচালনা করেন তানোর থানার এসআই (নিঃ) মো. মাসউদ আলী ও এসআই (নিঃ) শ্রী উৎপল কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মাসুদ পারভেজ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”







