রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি রুবেল ও সম্পাদক তারেক তানোরে বিভিন্ন মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় অনুষ্ঠিত Marathonbet Bonus and Review As much as 20 In the Wager Credit! আদমদীঘিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী: শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ: আধুনিক প্রযুক্তিতে লাভজনক দুগ্ধ খামার গড়ার দিকনির্দেশনা সোনারগাঁওয়ে নগদ ডিস্ট্রিবিউশন অফিসে সশস্ত্র হামলা ও ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আহত ৩

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

চলনবিল প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি জমা মালিকানা নিয়ে একই গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সকাল ১০টার সময় লিটন হোসেন বাড়িতে মাটি ভরাট করতে গেলে প্রতিপক্ষ জহরুল এবং তার ভাই জাহিদুলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিটনের উপর অতর্কিত হামলা চালায় এ সময়ে লিটনের স্ত্রী বিউটি পারভীন ও তার মা জামিরন নেছা ঠেকাতে গেলে তারাও গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ উপজেলার খালকুলা আল আকসা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পরে রোগীর অবস্থা গুরুতর হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর