শিরোনাম
সিরাজগঞ্জে নদী-খাল হারাচ্ছে প্রাণ: খননের অভাবে হুমকিতে পরিবেশ ও অর্থনীতি সিংড়ায় অটোভ্যান–ট্রাক সংঘর্ষে ছাগল ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিজ কলেজের ছাত্রীকে নিয়ে শিক্ষক পলাতক, এলাকায় চাঞ্চল্য ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে, দ্রুত পুনঃনির্মাণের দাবি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন লোভ লালসার দেশ  লংগদু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ, অধ্যক্ষের অস্বীকার তানোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এমপি মজিবুর রহমানের মতবিনিময় ভোলাহাটে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

লংগদু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ, অধ্যক্ষের অস্বীকার

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ ওসমান গণির বিরুদ্ধে তার নিজ কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ডাক্তার জান্নাতুল দাবি করেন, গত ০২/০৫/২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার বাবা মোঃ ওসমান গণি তার কাছে ব্যক্তিগত কাজের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। তবে ওই পরিমাণ টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি অপারগতা প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ডাক্তার জান্নাতুলের অভিযোগ অনুযায়ী, টাকা না পেয়ে তার বাবা স্বর্ণালঙ্কার নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং একপর্যায়ে আলমিরা ভাঙার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে তিনি দাবি করেন। এতে তার মাথা ও কপালে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তার মা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে নির্যাতন, অপমান এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, তার মা একই কলেজের প্রভাষক রোকেয়া বেগমও এসব ঘটনার সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেছেন। এছাড়া তাকে বিভিন্ন সময় মানসিক রোগী হিসেবে উপস্থাপন করা, চিকিৎসা বা খাবারের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ডাক্তার জান্নাতুল আরও বলেন, তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বাড়িতে ফিরতে পারছেন না বলেও জানান।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ ওসমান গণি বলেন, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, এটি পারিবারিক বিষয় এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত ভিকটিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 May 2026

লংগদু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ, অধ্যক্ষের অস্বীকার

www.dainikkagoj.com
06 May 2026

লংগদু সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিজ কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ, অধ্যক্ষের অস্বীকার

www.dainikkagoj.com