শিরোনাম
সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যায় তিন মামলা, আসামি ৯৫ চাটমোহরে ৬১১ বস্তা সরকারি সার লুট মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বেকারিকে ১ লাখ টাকা জরিমানা টেকনাফে অসময়ে লাল-হলুদ তরমুজ, মাচায় চাষ করে লাভের স্বপ্ন চার বন্ধুর লবণাক্ত জমিতে ১০ লাখ টাকা বিনিয়োগ | ইতিমধ্যে বিক্রি এক লাখ টাকার তরমুজ, লাভের আশা ৬ লাখ তাড়াশে সত্যযুগ থেকে চলে আসা কালীপূজা, পাঠার মাংস খাওয়ার ঐতিহ্য কমলনগরে আলিফ হোটেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ মালিকের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, এলাকাবাসীর উদ্বেগ

প্রতিবেদকের নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে একটি বসতঘরের তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা—এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোঃ মোক্তার শিকদার (৬৫) জানান, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখের রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের আলমারির তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা, চুরি করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের প্রয়োজনীয় কিছু পোশাক ও সামগ্রীও লুট করা হয় বলে তিনি জানান।

ঘটনার পরপরই তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান এবং এলাকায় খোঁজাখুঁজি চালান। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী মোক্তার শিকদার দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই ব্যক্তি—শপদ শিকদার (২২) ও মিথুন শিকদার (৩৮)—এর ওপর তার সন্দেহ রয়েছে। তার অভিযোগ, ওই দুই ব্যক্তি এলাকায় মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করলে চুরির রহস্য উদঘাটন হতে পারে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি সংশ্লিষ্ট তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো কোনো মামলা দায়ের করেননি বলে জানা গেছে।

এদিকে, এলাকায় এ ঘটনার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 May 2026

গোপালগঞ্জে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, এলাকাবাসীর উদ্বেগ

www.dainikkagoj.com
06 May 2026

গোপালগঞ্জে ঘরে ঢুকে দুঃসাহসিক চুরি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, এলাকাবাসীর উদ্বেগ

www.dainikkagoj.com