শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সেনাসদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন জিয়াউল ইসলাম (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি হিমেল পরিবহনের যাত্রী হিসেবে বাসে অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। একই সময়ে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে নতুন রিক্রুট সেনাসদস্যদের নিয়ে একটি বাস খুলনার জাহানাবাদ সেনানিবাসে যাচ্ছিল। পথে তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় উভয় বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে বাস দুটিতে থাকা বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, “দুর্ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়েছে। একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

আহত সেনাসদস্য মেহেদী হাসান জানান, তারা বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে বাসে থাকা প্রায় সবাই আহত হন।

হিমেল পরিবহনের যাত্রী জীবন ইসলাম বলেন, “আমি চাকরির পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন।”

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “সেনাসদস্য বহনকারী বাসটিতে ৪০ থেকে ৪২ জন নতুন রিক্রুট সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া একজন বেসামরিক যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।”

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 May 2026

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

www.dainikkagoj.com
31 May 2026

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

www.dainikkagoj.com