শিরোনাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট, ঈদযাত্রায় যমুনা সেতু সংযোগ মহাসড়কে স্বস্তির পরিবেশ বজায় পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার দৌলতপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্য বারহাট্টায় অভিনব কৌশলে ইয়াবা পাচার, শালা-দুলাভাই আটক ২ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন হাজী মো. আব্দুস সাত্তার তানোরে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ, ফেসবুকে ভাইরাল “সাগর চুরি” মন্তব্য গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বারহাট্টায় অভিনব কৌশলে ইয়াবা পাচার, শালা-দুলাভাই আটক ২ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি | নেত্রকোনা:

নেত্রকোনার বারহাট্টায় জুতার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে বহনের সময় শালা-দুলাভাই পরিচয়ের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

রোববার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২০) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)। সম্পর্কে তারা শালা-দুলাভাই বলে জানা গেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে প্রথমে নেত্রকোনা সদর উপজেলার ইটাখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে আটক করা হয়। এসময় তার পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে শফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে খাটের তোষকের নিচে একটি ব্যাগে লুকিয়ে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক দুইজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানাচ্ছি।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 May 2026

বারহাট্টায় অভিনব কৌশলে ইয়াবা পাচার, শালা-দুলাভাই আটক ২ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ

www.dainikkagoj.com
25 May 2026

বারহাট্টায় অভিনব কৌশলে ইয়াবা পাচার, শালা-দুলাভাই আটক ২ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ

www.dainikkagoj.com