সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

চায়না মোড়ে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র্য

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ চায়না মোড় এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করছে মোশাররফ মন্ডল। হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র্য। ২৭ দিন জেল খেটে বেরিয়েই এক সাংবাদিককে হাত, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছে, ছাত্রলীগের সাবেক নেতা মোশারফ মন্ডল। কারখানার দুষিত কালো ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এই অবৈধ সিসা তৈরির কারখানার মল্লিক সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ মন্ডল।

 

সরজমিনে গিয়ে কারখানাটিতে দেখা যায় ২০ থেকে ৩০ বছরের ২০ / ২৫ জন শ্রমিক কেউ ব্যাটারি থেকে প্লেট বের করছে, কেউ রাতে কাঠ কয়লার আগুন জ্বালিয়ে সিসা তৈরি করার জন্য চুলার পাশে প্লেট সাজাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ৮/১০ এলাকাবাসী বলেন, চায়না মোড় মেইন রোড দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী চলাচল করেন। দিনে অ্যাসিড আর রাতে ধোঁয়ার গন্ধ এলাকাবাসীর জন্য অসহনীয় হয়ে উঠেছে। কারখানাটির পশ্চিম পাশে ফসলি জমি, উত্তরে মেইন রোড শত শত গাড়ির চালাচল , দক্ষিনে গ্রামবাসী বসতবাড়ি ঘর এ ছাড়া কারখানাটির পুর্ব পাশে দিকে জাওগাড়া প্রাথমিক বিদ্যালয় অবস্হিত।

 

প্রতিদিন রাত্রি ৭:০০ ঘটিকা হইতে ভোর ৫:০০ ঘটিকা পর্যন্ত যখন চুল্লিতে কাঠ কয়লার আগুনে পুরাতন ব্যাটারির প্লেট জ্বালিয়ে সিসা তৈরি করে ,তখন আশেপাশের এলাকায় বাড়ির ভিতরে থাকা লোকজনের কষ্টসাধ্য হয় ও নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। এই কারখানার ধোঁয়ার ফলে আশেপাশে দুই তিন কিলোমিটার এলাকায় বাড়ির ভিতরে থাকা লোকজনের নাক মুখ চোখ জ্বালা করে ,এলাকার শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।

 

আমরা এদের কাছে অসহায় কখনো জোর করে কাউকে কিছু বলতে পারি না প্রাণভয়ে কারণ এদের অনেক মাস্তান ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী আছে। যারা বিভিন্ন ভয় দেখায়,আমরা সাধারণ মানুষ সবসময় এদের কাছে জিম্মি ও অসহায়। এলাকাবাসী জানান কারখানাটির দুষিত ধোঁয়া ও এসিড পানির জন্য আশেপাশের মাঠের ফসল গাছের ফুল-ফল ও মুটকিভাঙ্গা ব্রিজের খুটি নদীর মাছের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।

 

এলাকাবাসী আরও জানান এই কারখানার আশপাশের জমি ও মাঠের ঘাস কেটে গবাদিপশুকেও খাওয়াতে পারছেনা পশুর মৃত্যুর ভয়ে।

তারা আরও বলেন এই কারখানার আশেপাশের মাঠের ঘাস খেলেই গরু মারা যাবে এই ধোঁয়া ও ছাই বাতাসে উড়িয়ে যতোদূর গিয়ে পড়বে সেই এলাকার ঘাস ও ধানের খড় খেলেই গরু মারা যাবে নিশ্চিত।

 

সূত্রে আরও জানা যায় ২০২৩ সালে চায়না মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সিসা তৈরির কারখানায় গত ৩ মাসে ১০টি গরু মারা যায়। এ নিয়ে গ্রামে অনেক তোলপার সৃষ্টি হয়। ২০২৩ সালে এলাকায় অবৈধ সিসা তৈরির কারখানার পাশের জমির কৃষক এলাবাসীর অভিযোগে র‍্যবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে অবৈধ সিসা তৈরির কারখানা ২ লাখ টাকা জরিমানা করে বন্ধ করে দেয়।

 

কারখানার শ্রমিকদের গণমাধ্যম কর্মীরা জিগ্যেস করলে আপনারা এই কারখানায় কাজ করেন কিভাবে এরতো প্রচুর গন্ধ,আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কিছু বলেনা? শ্রমিকরা বলেন এতে আমাদের শরীরের প্রচুর ক্ষতি হয় কিন্তু আমাদের পেটের দায়ে এই কাজ করি, থানা পুলিশ তেমন কিছু বলেনা কিন্তু উপজেলা প্রশাসন বা এসিল্যান্ড, পরিবেশ অধিদপ্তরের লোকজনকে কেউ জানালে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়। আপনারা নিউজ করলে করেন সমস্যা নাই আমরা সবাইকে ম্যানেজ করেই চলি, নিউজ করলে পরিবেশ অধিদপ্তরের লোক, ইউএনও, এসিল্যান্ড এনারাইতো আসবে দেখা যাবে নিউজ করে কি করতে পারেন।

 

এলাকার সচেতন মহল অতি দ্রুত পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানাটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উচ্ছেদ করার জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনার , ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও ময়মনসিংহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর