শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি হলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা মো. বাপ্পি (২৫)। তিনি দর্শনা পৌর এলাকার শ্যামপুর পাইপঘাট পাড়ার মৃত আবু সিদ্দিকের ছেলে।

রবিবার (২৪ মে) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি টহল দল ডুগডুগি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। তবে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬০০ গ্রাম বলে জানিয়েছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাপ্পি বিজিবির কাছে স্বীকার করেছেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেল সাড়ে ৪টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেলটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 May 2026

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

www.dainikkagoj.com
24 May 2026

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

www.dainikkagoj.com