শিরোনাম
ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকার সংকট, চরম ভোগান্তিতে শ্রমজীবী ও সাধারণ মানুষ দেশে অপকর্ম নিয়ে জামায়াতকে দায়ী করলেন শামসুজ্জামান দুদু কুষ্টিয়ায় মাদ্রাসা সুপারের ছেলের উত্তরপত্র বাইরে থেকে লিখে এনে ধরা খেলেন ৩ শিক্ষক, শিক্ষার্থী বহিষ্কার চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স সৃষ্টি ডেইরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বালুর নিচে চাপা ছিল নয়নের লাশ, নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র তীর থেকে উদ্ধার পার্বতীপুরে ৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান আটক, গ্রেফতার ২ যুবক লংগদুতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের ঈদ উপহার বিতরণ, উপকৃত ৯৪২ জন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অসহায় মাহতাব পেলেন ঘর নির্মাণের সহায়তা, তাড়াশ ইউএনও’র মানবিক উদ্যোগে নতুন আশার আলো রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যার ঘটনায় ভয়াবহ স্বীকারোক্তি: ঘাতকের আদালত জবানবন্দি
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

দেশে অপকর্ম নিয়ে জামায়াতকে দায়ী করলেন শামসুজ্জামান দুদু

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

অনলাইন ডেস্ক:

দেশে সাম্প্রতিক বিভিন্ন অপকর্ম ও সহিংস ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করে বলেন, দেশে যেসব অপকর্ম সংঘটিত হচ্ছে, তার পেছনে জামায়াত জড়িত থাকলেও সেগুলোর দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন,

“জামায়াতে ইসলামী ইসলামকে ব্যবহার করে রাজনীতি ও ব্যবসা করছে। দেশে যত অপকর্ম হচ্ছে, তার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু পরিকল্পিতভাবে সেগুলোর দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী রয়েছে যারা মিথ্যাচার ছাড়া অন্য কোনো ইতিবাচক রাজনীতি করতে পারে না। জনগণের আস্থা ও সমর্থন অর্জনে ব্যর্থ হয়ে তারা ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বিএনপির এই নেতা দাবি করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন ও মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা ছিল। তিনি বলেন,

“যখন তারা মুখোশ পরে নিজেদের দেশ ও ইসলামের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরতে চায়, তখন জনগণকে সচেতন থাকতে হবে।”

সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 May 2026

দেশে অপকর্ম নিয়ে জামায়াতকে দায়ী করলেন শামসুজ্জামান দুদু

www.dainikkagoj.com
21 May 2026

দেশে অপকর্ম নিয়ে জামায়াতকে দায়ী করলেন শামসুজ্জামান দুদু

www.dainikkagoj.com