শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বালুর নিচে চাপা ছিল নয়নের লাশ, নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র তীর থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদর উপজেলায় নিখোঁজের তিনদিন পর বালুচাপা অবস্থায় জয়নাল উদ্দিন নয়ন (৩০) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নয়ন সদর উপজেলার ছোট জয়রামপুর গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শরিফপুর ইউনিয়নের ফকিরবাড়ি বালুঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ব্রহ্মপুত্র নদের তীরে বালুর নিচে চাপা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার জানায়, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন নয়ন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং নয়নের মরদেহ শনাক্ত করেন।

নিহতের মা জবেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“আমার ছেলে তিন দিন ধরে বাড়িতে আসে না। অনেক খুঁজছি, কোথাও পাই নাই। পরশু রাতে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়েছিল, এরপর আর ফিরে আসে নাই। আমার স্বামী ৪০ বছর আগে মারা গেছেন। আমার ছেলেই সংসার চালাত।”

স্থানীয়দের দাবি, মরদেহ বালুর নিচে চাপা থাকায় ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
21 May 2026

বালুর নিচে চাপা ছিল নয়নের লাশ, নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র তীর থেকে উদ্ধার

www.dainikkagoj.com
21 May 2026

বালুর নিচে চাপা ছিল নয়নের লাশ, নিখোঁজের তিনদিন পর ব্রহ্মপুত্র তীর থেকে উদ্ধার

www.dainikkagoj.com