শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি

ঢাকা, ২০ মে (বুধবার): রাজধানীর একটি হোটেলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে “গ্রাম আদালত সক্রিয়করণে প্রচার কার্যক্রম” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তর-এর মহাপরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্প”-এর জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।

প্রকল্পের বর্তমান অগ্রগতি ও গণযোগাযোগ অধিদপ্তরের কাছে প্রত্যাশা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী। এ সময় গ্রাম আদালত আইন-২০০৬ এবং এর বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যারিস্টার মশিউর রহমান চৌধুরী। পাশাপাশি গণযোগাযোগ অধিদপ্তরের কার্যক্রমের ক্ষেত্রগুলো তুলে ধরেন অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অনধিক ৩ লাখ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করা যায়। এখানে আইনজীবীর প্রয়োজন না থাকায় সাধারণ মানুষ সহজেই বিচারপ্রাপ্তির সুযোগ পায়। সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হওয়ায় নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কম থাকে। বিশেষ করে দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ এ সেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন।

প্রধান অতিথি সুরাইয়া আক্তার জাহান বলেন, সম্মিলিত উদ্যোগে গ্রামের সাধারণ মানুষকে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা দেওয়া গেলে তারা আর্থিক ও মানসিক হয়রানি থেকে রক্ষা পাবে। চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া-বিবাদ, হুমকি, নারীর অমর্যাদা, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, গণযোগাযোগ অধিদপ্তর জনগণকে এসব বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মো. আবদুল জলিল বলেন, জনগণকে সরকারি সেবা ও অধিকার সম্পর্কে সচেতন করতে তথ্য কর্মকর্তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। গ্রাম আদালতকে আরও কার্যকরভাবে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায়বিচারের কাছাকাছি আনা সম্ভব। এজন্য গণযোগাযোগ অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 May 2026

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
20 May 2026

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com