শিরোনাম
রামগতিতে বসতঘরের ছাদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট: নারীসহ আহত ২০ শেষ বয়সে একটি পাকা ঘরের স্বপ্ন: ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় মা-মেয়ের পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, বিতরণ করা হলো ফলজ গাছের চারা নেত্রকোনায় প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর ওপর বর্বর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রন্জু, সম্পাদক সোহেল রানা সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই : ইউএনও ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ১০ হাজার চারা বিতরণ পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে ননদ-ভাবীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রতিবেদকের নাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

পাটগ্রাম প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে একটি ভারতীয় ড্রোন উদ্ধার হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস থেকে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে একটি ড্রোন ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ করছিলেন। এ সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরে মাটিতে পড়ে যায়।

ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা ড্রোনটি উদ্ধারের জন্য সীমান্ত এলাকায় টহল জোরদার করলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
05 May 2026

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

www.dainikkagoj.com
05 May 2026

পাটগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার, এলাকায় আতঙ্ক

www.dainikkagoj.com