বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অভয়নগরে শফিকুল হত্যা রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লংগদুতে অসহায় পরিবারের বসতঘর নির্মাণে সেনা জোনের ঢেউটিন বিতরণ গোপালগঞ্জে ১৯৯৬–১৯৯৭ ব্যাচের পুনর্মিলনী চায়ের আড্ডায় স্মৃতিচারণে প্রাণবন্ত সময় হাম-রুবেলা টিকাদান ঘিরে সমন্বয় সভা গোপালগঞ্জ সদর উপজেলায় ২১ ইউনিয়নে চলবে ক্যাম্পেইন, লক্ষ্য ৩০ হাজারের বেশি শিশু DuxCasinos Jackpot Roulette Online Spiel Spielbank Trier – Glücksspiele und Unterhaltung The High Stakes World of Casino Gamings Syndicate

সিংড়ায় কৃষকের স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

উপজেলা কৃষক সমিতির সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুস্তম আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও গবেষণা সম্পাদক, নাটোর জেলা কৃষক সমিতির সভাপতি ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

সমাবেশে বক্তারা কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিদ্যুতের লোডশেডিং ও দুর্নীতি বন্ধ, সেচ কাজে ব্যবহৃত ট্রান্সফরমার ও মোটর চুরি প্রতিরোধ, তেল-ডিজেল ও অকটেন সংকট নিরসন, কালোবাজারি বন্ধ, গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ৮ দফা দাবি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না, অথচ কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। বিদ্যুতের সংকট, সার ও জ্বালানির কালোবাজারি এবং কৃষি যন্ত্রপাতি চুরির কারণে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনাও সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় কৃষক সমিতির নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশ শেষে ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর