বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিজভী ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ কমল পাল, এমওডিসি ডা. রিয়াজুল জান্নাত, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর থানার এসআই এলিজ মাহমুদ এবং তথ্য আপা হাসি খাতুনসহ অন্যান্যরা।

সভাপতির বক্তব্যে ডা. পিযূষ কুমার সাহা বলেন, হাম একটি সংক্রামক হলেও প্রতিরোধযোগ্য ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকাদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তিনি হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর