বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

লংগদুতে অসহায় পরিবারের বসতঘর নির্মাণে সেনা জোনের ঢেউটিন বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

মোঃ এরশাদ আলী,লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (২২ এপ্রিল) লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ (এসপিপি, পিএসসি)-এর পক্ষে মেজর শাহরিয়ার ও মেজর শাহীন ৫টি অসহায় পরিবারের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন।

এসময় সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের বসতঘর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লংগদু জোন সূত্র জানায়, এলাকার সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর