শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে (এমজিএমসিএল) বিস্ফোরক দ্রব্যের সংকট দেখা দেওয়ায় পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খনিতে পাথর উত্তোলনের জন্য অপরিহার্য বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম। তিনি জানান, বর্তমানে বিদেশ থেকে নতুন করে বিস্ফোরক দ্রব্য আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ থেকে ২০ জুনের মধ্যে খনিতে পুনরায় পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, “খনিতে পাথর উত্তোলন বন্ধ থাকলেও ভূগর্ভস্থ নিরাপত্তা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে গ্রানাইট পাথর উত্তোলনে ব্লাস্টিং পদ্ধতি ব্যবহার করা হয়। আর এই ব্লাস্টিং কার্যক্রমে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম নাইট্রেট। নিয়মিত সরবরাহ ব্যাহত হওয়ায় উৎপাদন পুরোপুরি থমকে গেছে।

খনি কর্তৃপক্ষ জানায়, প্রায় ছয় মাস আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অ্যামোনিয়াম নাইট্রেট ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়। দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের একটি প্রতিষ্ঠানকে প্রায় আড়াই মাস আগে সরবরাহ কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। একই সঙ্গে চীনা কোম্পানিটির ওপর বিস্ফোরক দ্রব্য রপ্তানিতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ হওয়ায় তারা সময়মতো সরবরাহ দিতে ব্যর্থ হয়।

পরবর্তীতে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দুবাইভিত্তিক একটি কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হলেও তারাও নির্ধারিত সময়ে অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহ করতে পারেনি। ফলে খনির সংরক্ষিত মজুত দ্রুত শেষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুসরণ করে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই কোম্পানির দেওয়া সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী ১০ জুনের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, মধ্যপাড়া পাথর খনি দেশের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পাথরের অন্যতম প্রধান উৎস। ফলে খনির উৎপাদন বন্ধ থাকায় নির্মাণ খাতসহ সংশ্লিষ্ট শিল্পে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ

www.dainikkagoj.com
20 May 2026

বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ

www.dainikkagoj.com