শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 

ফিরোজ আল আমিন

​নিজস্ব প্রতিবেদক,

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের মতে, আহতদের শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে, বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের মালিকানাধীন কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে একটি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। শনিবার দুপুরে মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫) নামের দুই শ্রমিক প্ল্যান্টটি পরিষ্কার করতে ভেতরে নামেন। অভিযোগ উঠেছে, অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় অসাবধানতাবশত একজন সিগারেটের আগুন জ্বালালে সেখানে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা দুই শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন।

​বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত দগ্ধদের উদ্ধার করে শাহজাদপুরের পিপিডি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান:

​”আহত দুই শ্রমিকের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।

​কারখানার মালিক রূপ কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বায়োপ্লান্ট পরিষ্কার করার জন্য তারা পাম্প দিয়ে নিচে নেমেছিল। সেখানে একজন সিগারেট ধরালে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটে।”

​এদিকে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, “বিস্ফোরণের বিষয়টি শুরুতে পুলিশকে কেউ অবগত করেনি। তবে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর