শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসিরসহ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং চিকিৎসকদের জন্য কার্যকর আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান তারা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং স্বাস্থ্যখাতে কর্মরতদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।

মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলাইমান হোসেন মেহেদী, বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এ মানববন্ধনের আয়োজন করে ইউএইচএফপিও ফোরাম।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

www.dainikkagoj.com
20 May 2026

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

www.dainikkagoj.com