মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাটের কালাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে বর্নিল সাজে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আফছার উদ্দিন সলঙ্গায় শাহীন স্কুলে বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মধ্য দিয়ে লংগদুতে বাংলা নববর্ষ পালিত পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজন ও বর্নিল সাজের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়িতে পহেলা বৈশাখ উদযাপন বাইশারীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল সিএইচটি সম্প্রীতি জোট বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

শাজাহানপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাঙালির ঐতিহ্য বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ১৪ এপ্রিল দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে নানা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রা, হরেক রকমের প্রদর্শনী, বৈশাখী রঙিন প্ল্যাকার্ড, ফেস্টুন এবং শোভাযাত্রাটি উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠানের ধারাবাহিকতায় উপজেলা অডিটোরিয়ামে শুরু হয় বাউল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার সামগী দিয়ে করা হয় অতিথিদের আপ্যায়ন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বগুড়া শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বর্ষবরণের গান পরিবেশিত হয়। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী রাশেদ হাসান, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, মাঝিড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, “ বছর ঘুরে বাঙালির সংস্কৃতির এই ঐতিহ্যকে ধারণ করে আমরা একটি সুখী সমৃদ্ধ ও সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করছি।” তিনি নতুন বছরে পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় ও উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী বর্ণিল আয়োজনে আনন্দ-উৎসবের আবহে শাজাহানপুর উপজেলায় বরণ করে নেওয়া হয় বাংলা নববর্ষ-১৪৩৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর