শিরোনাম
ভাঙ্গুড়ার আখিরুজ্জামান মাসুম পাবনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার গোলাম কিবরিয়া উজ্জ্বলের ঈদ শুভেচ্ছা ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন ডোমারে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জমকালো সমাপনী ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন শাজাহানপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি (ময়মনসিংহ–১০, ১৫৫)।

উপজেলা ভূমি অফিসের ঐতিহ্যবাহী রাজকাচারীতে আয়োজিত এ মেলা ১৯ থেকে ২১ মে পর্যন্ত চলবে। মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও এলএসএফসি-এর উদ্যোগে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে অনলাইন ভূমি সিস্টেমে রেজিস্ট্রেশন, নামজারি আবেদন, খাজনা পরিশোধ, ডিসিআর কাটা, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত নানা সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ তেজগাঁও ভূমি ভবন থেকে ভূমিসেবা মেলার জাতীয় উদ্বোধনের সঙ্গে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত সবাই। আলোচনা সভায় সংসদ সদস্য ভূমি সেবার উন্নয়ন ও সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

পরে ২০২৫–২৬ অর্থবছরের জন্য একজন শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং তিনজন সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন

www.dainikkagoj.com