বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ বাবা-মা অমূল্য ধন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ৭ প্রাণ: কুমিল্লায় একদিনে পৃথক চার দুর্ঘটনা সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২ নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রি কমেছে, কাগজপত্র করতে ভিড় সিরাজগঞ্জে  দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা নবাবগঞ্জে অবৈধ মজুত ও চড়া দামে পেট্রোল বিক্রি: দোকানদারের বড় অংকের জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ পৌর শহরে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সাড়ে ২১ লিটার পেট্রোল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পৌর শহরের গয়লা এলাকায় অবস্থিত ইসমাইল হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) নাজমুল হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের খাটের নিচ থেকে অবৈধভাবে সংরক্ষণ করা সাড়ে ২১ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ইসমাইল হোসেনকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা পেট্রোল পরে শহরের কাজীপুর মোড় এলাকার একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়ায় দুই হাজার ৩৭২ টাকা। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানকালে সিরাজগঞ্জ ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা, স্থানীয় পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর