শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে ৩ দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ নাগরিক” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ভোলাহাট উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা তেজগাঁওস্থ ভূমি অফিস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমবায় অফিস সহকারী মোঃ আব্দুল জলিল, আরডিও মোঃ সবুজ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ার জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

ভোলাহাটে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

www.dainikkagoj.com