বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ বাবা-মা অমূল্য ধন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ৭ প্রাণ: কুমিল্লায় একদিনে পৃথক চার দুর্ঘটনা সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২ নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রি কমেছে, কাগজপত্র করতে ভিড় সিরাজগঞ্জে  দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা নবাবগঞ্জে অবৈধ মজুত ও চড়া দামে পেট্রোল বিক্রি: দোকানদারের বড় অংকের জরিমানা

সান্তাহারে ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড 

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে আনিকা ফিলিং স্টেশনে গতরাতে নিজে দাঁড়িয়ে থেকে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

৩১ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে দশ ঘটিকার সময় সান্তাহারে আনিকা ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেখানে জ্বালানি তেলের কোনো মজুদ পায়নি। তাঁর উপস্থিতিতে পেট্রোলের গাড়ি আনিকা ফিলিং স্টেশনে পৌঁছালে প্রায় দুই ঘন্টা তিনি নিজে দাঁড়িয়ে থেকে তেলের সরবরাহ নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা নিজে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল চালকদের হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সসহ  প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তাদের তেল সরবরাহ করছেন। কাগজ পত্রের ত্রুটি থাকলে তাদেরকে তেল সরবরাহ করা হয়নি সেই সাথে যেসব গাড়িতে ৫ লিটারের বেশি তেল আছে  সেসব গাড়িতে তেল সরবরাহ করা থেকে বিরত রাখা হয়েছে। পরে তিনি হামীম পেট্রোল পাম্পে তেল সরবরাহ নিশ্চিত করেন।

আনিকা ফিলিং স্টেশন তেল নিতে আসা মোমিনুল ইসলাম, সাজেদুর রহমান, আতাউর রহমানসহ বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী বলেন, প্রশাসনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। তারা বলেন, এভাবে তেল সরবরাহ করা হলে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে সকলেই তেল পাবে এবং এতে করে জনসচেতনতা বৃদ্ধি পাবে। স্থানীয় লোকজন বলেন, একজন মহিলা হয়ে এতোরাত পর্যন্ত এসিল্যান্ড ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে তেল সরবরাহ নিশ্চিত করছেন এটা অবশ্যই প্রশংসনীয় কাজ। সব ফিলিং স্টেশনে যদি এমন করে তেল সরবরাহ করা হয় তাহলে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হবেনা।

আনিকা ফিলিং স্টেশনে তেল সরবরাহকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুই যুবককে মুচলেকার বিনিময়ে তাদের অভিভাবকের হাতে তুলে দেন ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর