বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ বাবা-মা অমূল্য ধন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ৭ প্রাণ: কুমিল্লায় একদিনে পৃথক চার দুর্ঘটনা সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২ নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রি কমেছে, কাগজপত্র করতে ভিড় সিরাজগঞ্জে  দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা নবাবগঞ্জে অবৈধ মজুত ও চড়া দামে পেট্রোল বিক্রি: দোকানদারের বড় অংকের জরিমানা

কমলনগরে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণ: উচ্ছেদ অভিযান শুরু

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থায়ী পাকা ভবন নির্মাণের মহোৎসব বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে এক বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ‘আশ আওলাগো গুপটার’ এলাকায় বেড়িবাঁধ ঘেঁষে প্রভাবশালী আবদুল মজিদ (পিতা: লাল মিয়া) পাউবোর জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছিলেন। লিংটন দিয়ে এই স্থায়ী স্থাপনা নির্মাণের ফলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।প্রাথমিকভাবে অভিযুক্ত আবদুল মজিদ ঔদ্ধত্য প্রকাশ করে স্থানীয়দের জানিয়েছিলেন যে, তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেই কাজ করছেন এবং নিজের দোকানের পেছনে কাজ করায় কারো সমস্যা হওয়ার কথা নয়। তবে পাউবোর কোনো অনুমতি না নিয়ে এবং সরকারি নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বিষয়টি লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হয়।এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে কমলনগর থানা পুলিশও সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন বলেন, “সরকারি ও পাউবোর জায়গা দখলদারদের হাত থেকে উদ্ধার করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

রামগতি পানি উন্নয়ন শাখা-৩ (কমলনগর) এর উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহিম জানান, নির্বাহী প্রকৌশলী মহোদয়ের প্রচেষ্টা এবং উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারণেই অবৈধভাবে দখল হওয়া এই সরকারি জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। লক্ষ্মীপুর জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করার কোনো সুযোগ নেই। সরকারি সম্পদ রক্ষায় আমরা সর্বদা সজাগ রয়েছি।” এলাকাবাসী প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারি সম্পদ রক্ষায় এমন নজরদারি নিয়মিত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর