সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে অবৈধ তেল মজুদে অভিযান: জরিমানা, জব্দ ৫০০ লিটার ডিজেল লংগদুতে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় সেনা জোনের ডিপ টিউবওয়েল স্থাপন  শাজাহানপুরে মোবাইল কোর্ট: লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রয়ে জরিমানা প্রতিবন্ধী ইজিবাইক চালককে তুলে নিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫ ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্ন সিরাজগঞ্জ, প্রশংসায় মুখর শহরবাসী উল্লাপাড়ায় ভুয়া সংস্থার ফাঁদ: রেশন কার্ডের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া, গ্রেপ্তার ২ ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক, নিলামে বিক্রি রায়গঞ্জে গমের সোনালি বিপ্লব: এক ফসলেই ঘুচছে অভাব

লংগদুতে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় সেনা জোনের ডিপ টিউবওয়েল স্থাপন 

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:-

রাঙামাটির লংগদুতে  ১নং আটারকছড়া ইউনিয়নের ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় খাবার  পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লংগদু জোন। স্থানীয়দের বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তার জন্য একটি সোলার চালিত ডিপ টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করেছে লংগদু জোন।

সোমবার  (৩০ মার্চ) লংগদু জোনের তত্ত্বাবধানে  ও  জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় উক্ত  ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন অত্র জোনের  জেডএসও মেজর আল জাকারিয়া জন।

স্থানীয়দের মতে এতে করে আটারকছড়ার ভাঙ্গামুড়া দূর্গম হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার যার মধ্যে বিশুদ্ধ খাবার পানি ব্যবহারের সুযোগ পাবে এ ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে। যার মধ্যে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার নিরাপদ পানি পান, জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে ।

উদ্বোধনকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় মেজর আল জাকারিয়া জন জানান, লংগদু জোন সবসময় স্থানীয় জনসাধারনের কল্যাণে সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন মূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময়ে তিনি স্থানীয়দের ডিপ টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

লংগদু জোনের এমন উদ্যোগের ফলে বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর