সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে অবৈধ তেল মজুদে অভিযান: জরিমানা, জব্দ ৫০০ লিটার ডিজেল লংগদুতে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় সেনা জোনের ডিপ টিউবওয়েল স্থাপন  শাজাহানপুরে মোবাইল কোর্ট: লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রয়ে জরিমানা প্রতিবন্ধী ইজিবাইক চালককে তুলে নিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫ ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্ন সিরাজগঞ্জ, প্রশংসায় মুখর শহরবাসী উল্লাপাড়ায় ভুয়া সংস্থার ফাঁদ: রেশন কার্ডের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া, গ্রেপ্তার ২ ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক, নিলামে বিক্রি রায়গঞ্জে গমের সোনালি বিপ্লব: এক ফসলেই ঘুচছে অভাব

ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক, নিলামে বিক্রি

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খলিশাজানি এলাকায় ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সোমবার (৩০ মার্চ) দুপুরে নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ঘোড়াগুলো জবাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী এগিয়ে এসে ঘোড়াগুলো আটক করেন এবং কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলো জব্দ করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও আইনগত দিক বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘোড়াগুলো মোট ৩০ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর