সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে অবৈধ তেল মজুদে অভিযান: জরিমানা, জব্দ ৫০০ লিটার ডিজেল লংগদুতে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় সেনা জোনের ডিপ টিউবওয়েল স্থাপন  শাজাহানপুরে মোবাইল কোর্ট: লাইসেন্সবিহীন পেট্রোল বিক্রয়ে জরিমানা প্রতিবন্ধী ইজিবাইক চালককে তুলে নিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও মাদকসহ আটক ৫ ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্ন সিরাজগঞ্জ, প্রশংসায় মুখর শহরবাসী উল্লাপাড়ায় ভুয়া সংস্থার ফাঁদ: রেশন কার্ডের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া, গ্রেপ্তার ২ ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক, নিলামে বিক্রি রায়গঞ্জে গমের সোনালি বিপ্লব: এক ফসলেই ঘুচছে অভাব

প্রতিবন্ধী ইজিবাইক চালককে তুলে নিয়ে মারধর, প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে দিন দুপুরে জোরে করে তুলে নিয়ে ইজিবাইক চালক প্রতিবন্ধী সজলের উপর অমানবিক নির্যাতন, তার ব্যবহৃত মোবাইল ফোন ও একমাত্র উপার্জনের অবলম্বন ইজিবাইক ভাংচুরের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বীরগ্রাম এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি দিনের মতোই অস্বচ্ছল দরিদ্র পরিবারের প্রতিবন্ধী সজল তার উপার্জনের একমাত্র অবলম্বন যাত্রীবাহী ইজিবাইক নিয়ে বের হয়। দুপুরের সময় বীরগ্ৰাম এলাকার বগুড়া নাটোর মহাসড়ক থেকে তাকে ইজিবাইক সহ জোর করে তুলে নিয়ে প্রতিবন্ধী সজলকে বেধড়ক মারপিট করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ইজিবাইক ভাংচুর করা হয়। এর এক ঘন্টা পরে সজলকে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায় অভিযুক্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল ও ছেলে মেহেদী হাসান সহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এমনকি কাজলের দলীয় পদবী থেকে বহিষ্কারের দাবি জানান।

এর আগে গতকাল ২৯ মার্চ রবিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে বীরগ্ৰাম এলাকার মহাসড়ক থেকে তাকে ইজিবাইক সহ জোর করে তুলে নিয়ে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী সজল (২৮) উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্ৰাম মধ্যপাড়ার রাজমিস্ত্রী আব্দুল হামিদের পুত্র।

এবিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল বলেন, এ ঘটনায় ৩জন নামীয় সহ অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর