শিরোনাম
রামগতিতে চার দিন তালাবদ্ধ অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ, পরিবারবিরোধী নির্যাতনের অভিযোগ কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন পার্বতীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, লাশের পাশে দুই শিশুর কান্নায় হৃদয়বিদারক দৃশ্য নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

পার্বতীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ভূমি সেবার অগ্রগতি বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, উপজেলার ১০টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ভূমি সেবা গ্রহণকারীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হলো ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেবার মান উন্নয়ন ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আরও বলেন, জমির খাজনা, নামজারি, পর্চা, রেকর্ড ও খতিয়ানসহ ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজভাবে সরাসরি সেবা গ্রহণকারীদের কাছে পৌঁছে দিতে ভূমি অফিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে জনগণের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা একসঙ্গে প্রদান করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

পার্বতীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

পার্বতীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ মেলার উদ্বোধন

www.dainikkagoj.com