বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দীঘিনালায় তেলের সংকট: পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তিতে গ্রাহক অভয়নগরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিন্দার ঝড় লংগদুতে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  মৌসুমের প্রথম ঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ মোজাদ্দেদীয়া তরিকা: শরিয়ত ও তরিকতের এক অপূর্ব সমন্বয় এবং সমাজ সংস্কারের কালজয়ী দর্শন রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফছার উদ্দিন  ত্যাগ,নির্যাতন সহ্য করেও রামগড়ে বিএনপি’র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া  রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা 

দীঘিনালায় তেলের সংকট: পাম্পগুলোতে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তিতে গ্রাহক

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে যখন স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেই সময় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ফলে উপজেলার তেলের পাম্পগুলোতে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইন।

সরেজমিনে দেখা যায়, দীঘিনালার বিভিন্ন তেল পাম্পে সকাল থেকেই মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি সংগ্রহ করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালক ও সাধারণ গ্রাহকদের।

ভুক্তভোগীরা জানান, তেলের সংকটের কারণে নির্ধারিত পরিমাণেও অকটেন, পেট্রোল ও ডিজেল পাচ্ছেন না তারা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে দৈনন্দিন চলাচল ও পেশাগত কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে।

পাম্প মালিকদের অভিযোগ, তারা পর্যাপ্ত পরিমাণে অকটেন ও ডিজেল সরবরাহ পাচ্ছেন না। তেল সংগ্রহের জন্য অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদেরও। সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী জ্বালানি বিতরণ করা সম্ভব হচ্ছে না।

এদিকে, জ্বালানি সংকট অব্যাহত থাকলে ঈদকে ঘিরে স্থানীয় জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। দ্রুত পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর