রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা 

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সদর উপজেলার বড়বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মসলার পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা হয়। মসলার স্টক রেজিস্টার, ক্রয়-বিক্রয় ভাউচার এবং মূল্য তালিকা যাচাই করেন। অভিযান চলাকালে ভেজাল জিরা মসলা প্রস্তুত ও বিক্রয় এবং বিক্রয়ের জন্য সংরক্ষণ, নিম্নমানের জিরাকে ভারতীয় ব্র্যান্ডের জিরা হিসেবে চালিয়ে দেওয়া এবং ১শ’ ৮০ কেজি মেয়াদোত্তীর্ণ কিসমিস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ‘মেসার্স ঢাকা ট্রেডার্স’-কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটির নিকট থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, দায়িত্বপ্রাপ্ত জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ এবং র্যাবের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর